ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২, ২০১৪ ৭:২২ অপরাহ্ণ

IMG_3518ইসলামপুর(জামারপুর) প্রতিনিধিঃ “আরথীর ঢালা, তসবী আর মালা লাগিবে না কোন কাজে। মানুষ করিবে মানুষের সেবা, আর সকলই বাজে।” ইসলামপুর উপজেলা  প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সরকারের বিনামূল্যের বই বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ প্রতিপাদ্যটি ব্যক্ত করেন।
বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপি ইসলামপুর উপজেলার সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়, নেকজাহান পাইলট মডেল হাইস্কুল, জে.জে.কে.এম. গালস্ হাইস্কুল ও ইসলামপুর উ”” বিদ্যালয়সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলে  ছাত্র/ছাত্রীদের মাঝে  বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্ববোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ বারী মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও পলবান্ধা ইউপি চেয়ারম্যান মজিবর জোদ্দার প্রমূখ। এছাড়াও ইসলামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!