ads

বুধবার , ৪ মে ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সভাপতি-অধ্যক্ষের দ্বন্দ্ব : নকলার বিবিরচর মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ৪, ২০১৬ ২:০৭ অপরাহ্ণ

sherpur disনকলা প্রতিনিধি : নকলা উপজেলার বিবিরচর রহমানিয়া ফাযিল মাদরাসার সভাপতি আক্রাম হোসেন ও অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের সাথে দ্বন্দ্বের কারণে মার্চ মাসের বেতন ভাতার বিল পাশ না হওয়ায় মাদরাসার ২৬ জন শিক্ষক-কর্মচারী বেতন ভাতা উত্তোলন করতে পারছেন না। এতে তারা দুর্ভোগের শিকার হচ্ছেন।
এ ব্যাপারে ওই মাদরাসার সভাপতি আক্রাম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক বিল-ভাতা স্বাক্ষরের জন্য আমার নিকট আসেননি। যে কারণে বিল-ভাতা পাশ করা যায়নি। তিনি বলেন, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ও ছাত্র অভিভাবক প্রতিনিধি সদস্যদের নিকট থেকে জোরপূর্বক, ভয়-ভীতি প্রদর্শন করে তারিখবিহীন পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়ে বলে বেড়াচ্ছেন যে, কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করে বিল-ভাতা উত্তোলনের ব্যবস্থা করবেন। অন্যদিকে অধ্যক্ষের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি শিক্ষক প্রতিনিধি ও ছাত্র অভিভাবক সদস্যদের জোরপূর্বক পদত্যাগপত্রে সাক্ষর গ্রহণের বিষয়টি অস্বীকার করে বলেন, জোরপূর্বক বা স্বেচ্ছায় পদত্যাগের কোন ঘটনাই ঘটেনি। বরং সভাপতি সাক্ষর না করার কারণেই বেতন ভাতা উত্তোলন করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, সভাপতি ও অধ্যক্ষ পরস্পর সহোদর ভাই। মাদরাসায় শিক্ষক-কমচারী নিয়োগ নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই ওই দ্বন্দ্ব চলে আসছে।

Need Ads