ads

মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা ও ভোরে ব্রাজিল, দেখবেন যেভাবে

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ

২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলে সেপ্টেম্বর উইন্ডোতে দুটি করে ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ইতোমধ্যে একটি করে ম্যাচ খেলে ফেলেছে লাতিনের দুই পরাশক্তি। নিজ নিজ ম্যাচে দু’দলই জয় তুলে নিয়েছে। চলতি উইন্ডোর বাছাই পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী কলম্বিয়ার। অন্যদিকে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ব্যারানকুইলার রবার্তো মেলেন্দেজ মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

Shamol Bangla Ads

অপরদিকে বুধবার (১১ই সেপ্টেম্বর) পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে আতিথ্য দেবে প্যারাগুয়ে। অ্যাসানসিওনের চাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে ভোর সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। এর আগে ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়া ছাড়াও দুর্দান্ত ছিল আর্জেন্টিনার আক্রমণভাগ। দলের হয়ে ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা ১টি করে গোল করেন। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

অন্যদিকে ব্রাজিলও নিজেদের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে। যদিও এ জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ঘরের মাঠে দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন রদ্রিগো। এই জয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে চারে উঠে এসেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। ৭ ম্যাচে ১০ পয়েন্ট ব্রাজিলের।
এদিকে উপমহাদেশে লাতিনের দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার অসংখ্য সাপোর্টার রয়েছে। যারা অধীর আগ্রহে বসে রয়েছে ম্যাচটি দেখতে। কিন্তু বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেলে ম্যাচগুলো দেখা যাবে না। তবে ম্যাচটি সরাসরি দেখা যাবে বেশ কয়েকটি লাইভ স্ট্রিমিং প্লাটফর্মে। এগুলো হলো- ইয়াল্লা, স্ট্রিম ফুবো, ভিএক্সে, লাইভস্পোর্টস।

Shamol Bangla Ads

Need Ads
error: কপি হবে না!