ads

মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগের মতো দলকানা পুলিশ থাকবে না আর: শেরপুরে রেঞ্জ ডিআইজি ড.মো.আশরাফুর রহমান

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ

আগামী এক মাসের মধ্যে পুলিশ পুরো উদ্যমে কাজ শুরু করবে বলে জানিয়েছেন ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। তিনি বলেছেন, এরইমধ্যে পুলিশের টহল জোরদার করা হচ্ছে। আতঙ্ক কাটাতে প্রয়োজনে পুলিশ সদস্যের এক থেকে অন্য থানায় বলদলি করা হবে সকল পুলিশ সদস্যদের মাঠে নামানো হবে। মূল কথা, আমরা পুলিশের চেনা আচরণে পরিবর্তন আনতে চাই। আগের মতো দলকানা পুলিশ থাকবে না আর। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি ছাত্র-জনতার আন্দোলনে সব শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দাবি বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। গুম, খুনসহ সব অপরাধ বিবেচনায় আনতে হবে। ২০২৪ সালের ছাত্রজনতার বিস্ফোরণ, দীর্ঘদিনের প্রেক্ষাপট। এতে মানুষ বাকরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছে। আমরা সব শহীদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে নিহত ও আহত পুলিশ সদস্যদের প্রতিও সম্মান ও সমবেদনা জ্ঞাপন করছি।

সভায় সাংবাদিক নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বর্তমানে পুলিশ কেন কাজ করছে না, তা আপনারা বোঝেন। আমরা চেষ্টা করছি, কাজ করছি। অনেক পরিবর্তন দেখবেন। পুলিশের প্রতি জনগণের যে আস্থা নষ্ট হয়েছে, আমরা তা ফিরিয়ে আনতে চাই। পুলিশ হবে আইনের। আইনের ধারায় যা আছে, পুলিশ হবে তা। কোনো বাধায় আমরা পিছ পা হবো না। তিনি আরও বলেন এখন থেকে পুলিশ বাদি হয়ে আর কোন মামলা নেওয়া হবে না। মামলায় কোন সাধারণ নাগরিক যাতে হয়রানি শিকার না হয় সে ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেয়া হবে। যেকোনো মামলা তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে চুরা চালান ও মাদকের বিষয়ে ময়মনসিংহের রেঞ্জের সীমান্তবর্তী প্রত্যেকটি থানায় পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থায় থাকবে। আপনাদের (সাংবাদিক) কলমের পূর্ণ শক্তির ব্যবহার চাই। দেশের মানুষ বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। ভেঙ্গে পড়া প্রতিষ্ঠানগুলো আমরা মেরামত করতে চাই। আমি শেরপুর সদর থানায় গিয়ে দেখেছি ভঙ্গুর একটা অবস্থা থানার।থানায় যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে সব মহলের সহযোগিতা নিয়েই আমরা কাজ করতে চাই।

Shamol Bangla Ads

Oplus_0

মতবিনিময় সভায় জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই। শহরের সমস্যাগুলো চিহ্নিত করে নিরাপদ শেরপুর গড়তে চাই। মতবিনিময় সভায় সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, কাকন রেজা, রফিক মজিদ, আদিল মাহমুদ উজ্জল, আবুল হাশিম, মারুফুর রহমান ফকির, ইমরান হাসান রাব্বি প্রমূখ ।

ওইসময় শেরপুর জেলা পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডের (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সহকারী পুলিশ সুপার ( স্টাফ অফিসার টু ডিআইজি ) এস এম আসিফ আল হাসানসহ জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!