ads

বুধবার , ১ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় বিএনপি’র সেক্রেটারিসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১, ২০১৪ ৬:১২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় বিএনপি’র সেক্রেটারিসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি : মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারা শহরের মধ্যবাজার এলাকায় বিএনপি ও জাসদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিষ্ফোরক দ্রব্য আইনে ভেড়ামারা থানায় জাসদের পক্ষ থেকে  একটি মামলা দায়ের করা হয়েছে। ভেড়ামারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পারভেজ ইসলাম জানিয়েছেন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলী বাদী হয়ে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ভেড়ামারা উপজেলা বিএনপি’র সেক্রেটারি অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমসহ প্রায় ৪০০ জনকে সংঘর্ষের জন্য অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তৌহিদুল ইসলাম ছাড়াও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনেয়ারুল আজিম বাবু, ভেড়ামারা পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শামীম রেজা সহ ৬৩ জন নেতাকর্মীর নাম উলে­খ করা হয়েছে। বাকিদের অজ্ঞাত হিসেবে উলে­খ করা হয়েছে। ইতিমধ্যে এই মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি পারভেজ ইসলাম। উলে­খ্য, মঙ্গলবার  রাতে ভেড়ামারায় বিএনপি ও জাসদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ধরমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাসদ নেতা আরমান হোসেনসহ উভয়পক্ষের ছয় নেতাকর্মী আহত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!