ads

বুধবার , ১ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অপহরণ-ধর্ষণ মামলায় ২ যুবকের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ১৪৭
শেরপুরে অপহরণ-ধর্ষণ মামলায় ২ যুবকের কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
শেরপুরে অপহরণ ও ধর্ষণের চাঞ্চল্যকর এক মামলায় শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং একইসাথে অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড হয়েছে। তবে শফিকুল ইসলামের উভয় সাজা একইসাথে কার্যকর হবে। একই মামলায় অপহরণের দায়ে ছানা মিয়া (৩২) নামে অপর এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড হয়েছে।
১ ডিসেম্বর বুধবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামিদের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। দণ্ডিত শফিকুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার কালিনগর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং ছানা মিয়া একই উপজেলার হাসলিগাঁও গ্রামের সেকান্দর বাদশার ছেলে।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালের ২০ মে সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় কৃষক পরিবারের মেয়ে (১৫) পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে তাকে অপহরণ করে শফিকুল ও ছানা মিয়া। পরে তাকে ঢাকাসহ বিভিন্ন এলাকায় আটক রেখে ধর্ষণ করে শফিকুল।
ওই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করলে একই বছরের ২৬ জুলাই তাকে উদ্ধার করে পুলিশ। পরে তদন্ত শেষে ২২ সেপ্টেম্বর ২ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করেন ঝিনাইগাতী থানার এসআই খোকন চন্দ্র সরকার। বিচারিক পর্যায়ে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নালিতাবাড়ীতে জাতীয় পতাকা র‌্যালি অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে ৬৪তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন হুইপ…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads