ads

রবিবার , ১৬ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদির সাথে মিল রেখে শেরপুরের ৬ গ্রামে আগাম ঈদুল আযহা উদযাপিত

স্টাফ রিপোর্টার
জুন ১৬, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৬ গ্রামে আগাম ঈদুল আযহা পালিত হয়েছে। ১৬ জুন রবিবার সকালে জেলার ওইসব গ্রামে পবিত্র ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

গ্রামগুলো হচ্ছে শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল।

ওইসব গ্রামে অনুষ্ঠিত প্রতিটি জামায়াতে দুই’শ থেকে আড়াই’শ মুসল্লী অংশগ্রহণ করেন। এসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন। নকলার কচরকৈয়া গ্রামে জামাতের ইমাম হিসেবে নামাজ পড়ান মাওলানা মো. হীরা মানিক।

Shamol Bangla Ads

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা পালন করে থাকে। মুসুল্লীদের সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!