ads

শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ২ শতাধিক ছাড়িয়েছে। পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব জানিয়েছেন, ওই অঞ্চলে এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং এখনও ৯০ জন নিখোঁজ রয়েছেন।

Shamol Bangla Ads

প্রাপ্ত তথ্যমতে, উত্তর সুমাত্রায় মৃতের সংখ্যা ১১৬ এবং আচেহ প্রদেশে অন্তত ৩৫ জন। এছাড়া প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও থাইল্যান্ডেও ভারি বৃষ্টিপাতের কারণে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

জুন থেকে সেপ্টেম্বরের বর্ষাকালে ইন্দোনেশিয়ায় বন্যা, ভূমিধস এবং পানিবাহিত রোগের ঝুঁকি বেশি থাকে। সম্প্রতি কয়েক দিনের মধ্যে একটি শক্তিশালী মৌসুমি ঝড় পরিস্থিতি আরও জটিল করেছে।

Shamol Bangla Ads

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষাকাল দীর্ঘ হচ্ছে, বৃষ্টিপাত বাড়ছে এবং আকস্মিক বন্যার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসেই মধ্য জাভায় ভারি বৃষ্টিজনিত ভূমিধসে ৩৮ জন নিহত এবং ১৩ জন নিখোঁজ হয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!