ads

মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তাপমাত্রা কমলেও গরমের অস্বস্তি কাটছে না

খবর টি পড়েছেন : ১৯৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাজধানীতে তাপমাত্রা কমলেও গরমের অস্বস্তি কাটছে না। গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দাবদাহে অতিষ্ঠ রাজধানীর জনজীবন। গরমের তীব্রতায় সবার হাঁসফাঁস অবস্থা। তবে চৈত্রের শেষ দিন থেকে তাপমাত্রা চড়তে থাকার রেকর্ড ভাঙার যে প্রবণতা শুরু হয়েছিল তা থেমেছে। মঙ্গলবার এক ডিগ্রি নেমে এলেও ও গতকাল সোমবার রাতে সিলেটে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি কমার সম্ভাবনার দেখা নেই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে।

Shamol Bangla Ads

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘তাপমাত্রা কমেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেড়েছে। জলীয় বাষ্প বাড়লে আর্দ্রতা বাড়ে। আর্দ্রতা বাড়লে অস্বস্তি বাড়ে।’ আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

গত ১৫ এপ্রিল রাজধানীতে ৫৮ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি উত্তপ্ত দুটি দিনের একটি ছিল। এসময় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। আবহাওয়াবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আকু ওয়েদারের হিসাবে, আজ ঢাকার তাপমাত্রার পারদ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস চড়লেও মানুষের শরীরে এর অনুভূতি ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

Shamol Bangla Ads

আজ সকালে সূর্যের আলো ফুটতেই গরম শুরু হয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গরমের তীব্রতাও বাড়তে থাকে। তবে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অসহ্য গরম থাকে। সন্ধ্যার পর অস্বস্তিকর গুমট হয়ে ওঠে পরিবেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একের পর এক মার্কেটে আগুন, নাশকতার সন্দেহ প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ বিএনপির আগুনেই বিএনপি মরবে: কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads