ads

রবিবার , ১২ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ১২, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে সভায় শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সেইসাথে আগামী ২১ মে অনুষ্ঠেয় নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহারের সঞ্চালনায় ওই সভায় পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।

Need Ads
error: কপি হবে না!