ads

মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

খবর টি পড়েছেন : ৩৯৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের তারাকান্দায় আলুবোঝাই ট্রাকের সঙ্গে চিনিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। ২৩ জানুয়ারি মঙ্গলবার সকালে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদুল ইসলাম বলেন, পিকআপ ভ্যানের চালকসহ ৩ জন মারা গেছেন। পিকআপ ভ্যানটি শেরপুর থেকে ঢাকা যাচ্ছিল। পিকআপ ভ্যান ও ট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার পরেই ট্রাক চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার এলাকায় যান চলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে জানিয়ে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘনকুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Shamol Bangla Ads

নিহতরা হলেন- ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে পিকআপ ভ্যান চালক কামরুল ইসলাম (২৫), সন্ধ্যাপুড়া গ্রামের ওসন আলীর ছেলের কাদির মিয়া (৪৫) ও আকদপাড়া গ্রামের মৃত রঞ্জন আলীর ছেলে মিজানুর রহমান (৪৫)। নিহতরা সবাই হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চিনিবোঝাই পিকআপ ভ্যানটি হালুয়াঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে ঢাকা-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক কামরুল ইসলামের মৃত্যু হয়। আহত হন পিকআপ ভ্যানের আরও ২ আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক মিজানুর রহমান ও কাদিরকে মৃত ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব ইজতেমায় এবার এক মঞ্চ থেকেই ২ ময়দানের… পরবর্তী সংবাদ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads