ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশব্যাপী সংখ্যালঘূ সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৮, ২০১৪ ৩:৫৬ অপরাহ্ণ

MANAB BANDHAN Durgapurদুর্গাপুর(নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুরে দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা,লুটপাট,ঘরবাড়ী ভাংচুর, অত্যাচার-নির্যাতন এর প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় কালীবাড়ী মোড়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ  দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, সিপিবি, সুজন, উদীচি, প্রেসক্লাব, ঘাতক দালাল নির্মূল কমিটি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী, সুশীল সমাজ সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন। কালো ব্যাজ পরিধান এর মাধ্যমে মানববন্ধনে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানান। মানববন্ধন শেষে  হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর উপজেলা সভাপতি উপাধাক্ষ্য রেমন্ড আরেং এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি এডভোকেট সীতাংশু বিকাশ আচার্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি, প্রবীন রাজনীতিক দুর্গা প্রসাদ তেওয়ারী,পৌর মেয়র শ.ম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল সায়াদাৎ বাবুল, পুজা উদযাপন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, অফিসার ইন-চার্জ দুর্গাপুর থানা রেজাউল ইসলাম খান রেজা, সুজন সভাপতি অজয় সাহা, সিপিবি সভাপতি ডাঃ সোহরাব উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমিন চুন্নু,সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন, নিত্যানন্দ গোস্বামী নয়ন সহ অন্যান্যরা।

Need Ads
error: কপি হবে না!