ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শমসের মবিন চৌধুরী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৯:১৬ অপরাহ্ণ

Mobinশ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন। খালেদা জিয়ার বাসভবন থেকে বের হওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে দুপুর দেড়টার দিকে খালেদা জিয়ার বাসার সামনে থেকে আটক করা হয় দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ৩ নারী নেতাকে। পরে তাদের ছেড়ে দেয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!