ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
সোমবার দুপুর সাড়ে ১২টায় সংসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহরের চৌরাস্তায় তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করে।
সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জীতেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বদরুদ্দোজা,এ্যাড.মোস্তাক আলম টুলু প্রমুখ।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তারেক রহমানের শাস্তি দাবি সম্বলিত স্মারক লিপি দেন মুক্তিযোদ্ধারা।



















