ads

শুক্রবার , ২২ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্ঘটনায় বরযাত্রীবাহী বাস, নিহত বেড়ে ১০

খবর টি পড়েছেন : ১৮২
দুর্ঘটনায় বরযাত্রীবাহী বাস, নিহত বেড়ে ১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতরা বরযাত্রীবাহী মাইক্রোবাসের যাত্রী।এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কে স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন- আবদুর রশিদ (৭০), নিপা আক্তার (২৪), তাবাসসুম আক্তার (৬), রেনু আক্তার (১০), মো. তাহসান (৫), কেরামত আলী (৭২), মফিদুল মোল্লা (৬০), মো. বিল্লাল (৪০), রুনা আকতার (২৪) ও জাহাঙ্গীর আলম (৪৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, লৌহজং উপজেলার কনকশার থেকে বরযাত্রী বহরের সাথে কেরানীগঞ্জের কামরাঙ্গীচর যাচ্ছিলো মাইক্রোবাসটি। পথে উপজেলার ষোলঘর এলাকায় স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও বলেনে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। বাস ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গুজব বন্ধে বিধিমালা হচ্ছে : তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ ক্রেডিট কার্ডের লেনদেনের কড়াকড়ি শিথিল হচ্ছে শিগগিরই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads