আখিঁ ইসলাম কাঠালিয়া : ঝালকাঠির কাঠালিয়া বাজারে একটি তুলার গুদামে মঙ্গলবার সকাল ১০টায় অগ্নিকান্ড সংগঠিত হয়। অগুন নিভাতে গিয়ে দৈনিক বর্তমান ঝালকাঠি সংবাদদাতা এইচ এম নাসির উদ্দিন আকাশসহ ৩জন আহত ও ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সুমি বেডিং স্টোরের তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আসে পাশের ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রনে আনে। ইতি মধ্যে ৩/৪ টি প্রতিষ্ঠান পুড়ে যায়। কি ভাবে আগুনের সূত্রপাত ঘটে তা এ রিপোট লেখা পযন্ত জানা য়ায়নি। ফায়ার সার্ভিস দেরিতে আসায় ব্যবসায়ীরা ও স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেন। জনৈক বাবুল হাওলাদার,ব্যবসায়ী রফিকুল ইসলাম খোকন ও রানা জানান,“কাঠালিয়া ফায়ার স্টেশনে কর্মরত অধিকংশ চাকরীজিবীর বাড়ি এ উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জে হওয়ার কারনে অফিস রেখে বাড়িতে গৃহস্তলীর কাজ করছেন । ফলে কোন অগ্নিকান্ড সংগঠিত হওয়ার ১/২ ঘন্টা পরে ঘটনাস্থলে পৌছান”।
ঘটনার পরপরই উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহম্মদ আমির উদ্দিন ও ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া পরির্দশন করেন।




