ads

বুধবার , ৭ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

খবর টি পড়েছেন : ৬৫১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক ঘণ্টার বেশি সময় তাঁরা আলোচনা করেন বলে জানা গেছে।

Shamol Bangla Ads

ওই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক একান্ত সচিব মুকতাদির আজিজ। তিনি বলেন, সকালে পিটার হাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছিল। সে সময় তাঁর সঙ্গে দূতাবাসের একজন কর্মকর্তা ছিলেন। তাঁরা বৈঠক করেছেন। তাঁরা কি আলোচনা করেছেন তা জানি না।

এ বিষয়ে জানতে তৌফিক-ই ইলাহির ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। বৈঠকের বিষয়ে মার্কিন দূতাবাস থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মানুষ আগের তুলনায় ভালো আছে: তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads