ads

বুধবার , ২৯ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি জিতু গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৬৮
সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি জিতু গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি এবং ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র আশরাফুল আহসান জিতুকে গ্রেফতার করেছে র‍্যাব। গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সন্ধ্যায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

গত শনিবার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্র ক্রিকেট স্টাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমারকে বেধড়ক পিটিয়ে আহত করে। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গত রোববার আশুলিয়া থানায় উৎপলের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় জিতুকে প্রধান আসামি করা হয়। এ ছাড়াও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

Shamol Bangla Ads

এদিকে শিক্ষককে হত্যার ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ভাড়া বাসা থেকে জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার উজ্জ্বলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে অভিযুক্ত স্কুলছাত্র পলাতক ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একদিনে ২২৪১ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই পরবর্তী সংবাদ পদ্মা সেতুর সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে: রওশন এরশাদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads