মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা আসলাম মিয়া (৯০)কে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার ভোরে শরীফপুর ইউনিয়নের সঞ্জবপুর গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………..রাজিউন)। নিঃসন্তান আসলাম মৃত্যুকালে সহধর্মীনি, এক ভাই ও ৩ বোনসহ আত্বীয়স্বজন রেখে গেছেন। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জবপুর গ্রামের মরহুম মুন্সী সমর উদ্দিন আহমদের ছেলে।
শুক্রবার মরহুম আসলম মিয়ার নামাজে জানাজা সঞ্জবপুর গ্রামে তার বাডীর সম্মুখে অনুষ্ঠিত হয়। জানাজার পুর্বে কুলাউড়া উপজেলা উপ সহকারী প্রকৌশলী আব্দুর রাকিবের উপস্থিতিতে ও কুলাউডা থানার উপ পরিদর্শক মোঃ ওয়াসিমের নেত্বৃতে ৭ সদস্যের পুলিশের একটি চৌকুস দল গার্ড অব অনার প্রদান করে। পরে জাতীয পতাকা আচ্ছাদিত করে মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করে উপজেলা প্রশাসন।
মুক্তিযোদ্ধা আসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার সুশীল চন্দ্র দে. আতাউর রহমান আতা, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখ্শ প্রমুখ।




