ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে স্ত্রী-শাশুড়িসহ ৪ জনকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা

খবর টি পড়েছেন : ৭৬৩
মৌলভীবাজারে স্ত্রী-শাশুড়িসহ ৪ জনকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রী, শাশুড়ি ও ২ প্রতিবেশীকে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নির্মল (৩০) নামে এক যুবক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনের লাশ উদ্ধার করেছে। ১৯ জানুয়ারি রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নির্মল (৩০), তার স্ত্রী জলি (২৬), শাশুড়ি লক্ষ্মী (৪৩), প্রতিবেশী বসন্ত (৩৭) ও বসন্তের মেয়ে শিউলি (৬)। নিহতরা পাল্লাতল এলাকায় চা শ্রমিকের কাজ করতেন।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে নির্মল ও ডলির মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ডলিকে মারধর করতে থাকলে ডলি দৌড়ে অন্য ঘরে বাবা-মায়ের কাছে চলে আসে। তখন নির্মল ধারালো অস্ত্র দিয়ে ডলিকে কোপাতে থাকে। তাকে রক্ষা করতে শাশুড়ি ছুটে আসলে তাকেও কোপায় নির্মল। এ সময় দুই প্রতিবেশী এগিয়ে আসলে তাদেরকেও সে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হলে ঘাতক নির্মল নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর গুরুতর আহত একজনকে সিলেট ওসমানি মেকেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভোজন কৈরী।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুখ আহমদ জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। ৫জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকার দুই সিটির ভোট পেছাল পরবর্তী সংবাদ আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads