কেশবপুর (যশোর) সংবাদদাতা : কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার বিকেলে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি স, ম, কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালব এর যশোর জেলা কর্মকর্তা নাসির উদ্দিন। বার্ষিক প্রতিবেদন ও অডিট রির্পোট পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মকবুল হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি মো. শহিদুল্লাহ, কোষাধ্যক্ষ নাজমুল হুদা বাবু, সহ-সম্পাদক দীপক কুমার পাল, আফসার উদ্দীন, কালব এর কেশবপুর উপজেলা কর্মকর্তা আলেকজান্ডার রবিনসন প্রমূখ। অনুষ্ঠানে সংগঠনের সদস্য কেশবপুর কলেজের প্রধান হিসাব রক্ষক মরহুম শওকত আলীর মৃত্যু দাবির টাকা তার স্ত্রী আনোয়ারা বেগমের হাতে প্রদান ও দোয়া অনুষ্ঠান করা হয়।




