ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ

খবর টি পড়েছেন : ২৩৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহবায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। নাহিদ ইসলামের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন উপদেষ্টা মাহফুজ আলম।

Shamol Bangla Ads

জানা যায়, নতুন দলের দায়িত্ব নেয়ার জন্য তার পদত্যাগের বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিলো। নিজেও বেশ কয়েকবার জানিয়েছেন পদত্যাগ করে তিনি নতুন দলে যোগ দেবেন। আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে।

ছাত্র-জনতা আন্দোলনের সময় পরিচিত মুখ হয়ে ওঠেন সমন্বয়ক নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই ছাত্র অভ্যুত্থান পরবর্তী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হলে উপদেষ্টা হিসেবে শপথ নেন।

Shamol Bangla Ads

নতুন রাজনৈতিক দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। অন্যদিকে সদস্য সচিব হিসেবে কে আসবেন, মূলত তা নিয়ে মতবিরোধ ছিল। সমঝোতার ভিত্তিতে ওই পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যমুনায় উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক চলছে পরবর্তী সংবাদ টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads