ads

বুধবার , ২ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

খবর টি পড়েছেন : ৩১৭
জামালপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জামালপুরের মেলান্দহে তানিয়া বেগম (২৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গৃহবধূর স্বামী অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবু তাহেরকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ। বুধবার বেলা ১১টায় শ্যামপুরের কাজাইকাটা গ্রামে এই ঘটনা ঘটে। দুই সন্তানের মা তানিয়া বেগম উপজেলার নয়ানগর গ্রামের হাসেন আলীর মেয়ে। আটককৃত স্বামী আবু তাহের শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তানিয়ার ভাই সোহাগ মিয়া অভিযোগ করে জানান, ১২ বছর আগে আবু তাহের সাথে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা অজুহাতে প্রায়ই মারধর করতো। বুধবার বেলা ১১টায় পারিবারিক কলহের এক পর্যায়ে আবু তাহের তানিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে শারিরিক নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে তানিয়ার মৃত্যু হয়। এলাকার লোকজন, স্বজন ও শশুরবাড়ির লোকজনদের না জানিয়ে বিকাল ৩টায় দাফনের প্রস্তুতি নিলে স্ত্রীকে পিটিয়ের হত্যার খবর এলাকায় জানাজানি হয়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ বিকাল সাড়ে ৩টায় ঘটনাস্থল থেকে তানিয়ার লাশ উদ্ধার উদ্ধার ও স্বামী আবু তাহেরকে আটক করে।

Shamol Bangla Ads

নিহত তানিয়া বেগমের চাচি মিসিরন বেওয়া অভিযোগ করে বলেন, তানিয়ার শরীরে রক্তাক্ত ফোলা জখম ছিল। তানিয়াকে হত্যা করে তার স্বামী আবু তাহের আমাদের না জানিয়ে তড়িঘড়ি করে দাফন করতে চেয়েছিল। আমার ভাতিজি তানিয়া হত্যার বিচার চাই। স্থানীয় প্রশাসন ও বিচার বিভাগের কাছে আবেদন, হত্যাকারীকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, আর কোন মেয়ের স্বামীর ঘর করতে এসে লাশ হয়ে ফিরতে না হয়।
মেলান্দহ থানার ওসি মাঈদুল ইসলাম জানান, মৃতদেহের সুরতহাল রির্পোট সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবার থানায় এসে মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কঠোর করোনা সতর্কতার মধ্যে বাজেট অধিবেশন শুরু পরবর্তী সংবাদ দেশে টিকা উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads