ads

মঙ্গলবার , ৩০ জুন ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর ৫ এতিমখানায় ৭ লাখ ৩২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ৩০, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে সরকার নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্ট সুবিধাপ্রাপ্ত পাঁচটি এতিমখানার মধ্যে ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ ধাপে মোট ৭ লাখ ৩২ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। ৩০ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এতিমখানাগুলোর প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, বিভিন্ন এতিমখানার সভাপতি, সম্পাদক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার তাওয়াক্কুলিয়া এতিমখানায় ১৭ জন, গড়কান্দা এতিমখানায় ১১ জন, সমশ্চূড়া এতিমখানায় ১৯ জন, কোন্নগড় এতিমখানায় ৫ জন এবং দোহালিয়া এতিমখানায় ৯ জনসহ মোট ৬১ জন এতিম শিক্ষার্থী এ সুবিধার আওতায় রয়েছে।

Shamol Bangla Ads

প্রতিটি শিক্ষার্থীর জন্য মাসিক ২ হাজার টাকা হারে বছরে মোট ১৪ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই অর্থ দুই কিস্তিতে সংশ্লিষ্ট এতিমখানাগুলোর মধ্যে বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!