ads

বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেরা ১০ অ্যান্টিভাইরাস

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২২ ৮:১৮ অপরাহ্ণ

ডিভাইসে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য, ডাটা, এমনকি ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টও ঝুঁকির মধ্যে থাকে। এ ঝুঁকি এড়াতে প্রয়োজন কার্যকর সেরা অ্যান্টিভাইরাস। পিসিম্যাগের তথ্যমতে জেনে নিন সেরা দশ অ্যান্টিভাইরাসের তথ্য।
অ্যান্টিভাইরাসের কাজ হচ্ছে যে কোনো ম্যালওয়্যার সংক্রমণকে নির্মূল করা। পাশাপাশি এটি ইনস্টলের আগে থেকেই আক্রান্ত ডিভাইসকে সুরক্ষিত করা এবং আক্রমণ প্রতিরোধে সতর্কতা বজায় রাখা। অ্যান্টিভাইরাস শুধু ভাইরাস প্রতিরোধের জন্যই নয়, বরং ডিভাইস নিরাপত্তায় এর রয়েছে কার্যকর নানা বৈশিষ্ট্য। ফলে এ সময় কম্পিউটার সুরক্ষায় অ্যান্টিভাইরাস সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানের তৈরি জনপ্রিয় ৪০টির অধিক অ্যান্টিভাইরাস সফটওয়্যারের টুলস বহুমাত্রিক পরীক্ষা ভিত্তিতে সেরা কয়েকটি সফটওয়্যার বাছাই করেছে ‘পিসিম্যাগ’। পিসিম্যাগের তালিকা থেকে ১০টি সেরা অ্যান্টিভাইরাস তুলে ধরা হলো।

Shamol Bangla Ads

ম্যাকাফি অ্যান্টিভাইরাস প্লাস
এবারের তালিকায় সর্বাধিক জনপ্রিয় এবং কার্যকর হিসেবে শীর্ষ স্থান দখল করেছে ম্যাকাফির অ্যান্টিভাইরাস প্লাস। ইনটেলের অ্যান্টিভাইরাস পণ্য ম্যাকাফির অ্যান্টিভাইরাস প্লাস একাধিক ডিভাইসে ব্যবহারের জন্য নকশা করা হয়েছে। একটি সাবস্ট্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারী পিসি, ফোন ও ট্যাবলেটে ইনস্টল করে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করা যায়। ভাইরাস প্রতিরোধের পাশাপাশি এতে ডিভাইস নিরাপত্তার জন্য রয়েছে অনেক বৈশিষ্ট্য। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ব্যবহারকারীরাও এর মাধ্যমে অনেক নিরাপত্তা সুবিধা ভোগ করতে সক্ষম হন। তাই যে কোনো ডিভাইসের জন্য ম্যাকাফি অ্যান্টিভাইরাস প্লাস হতে পারে অনন্য পছন্দ। আগের যে কোনো সময়ের চেয়ে ম্যাকাফির সীমাহীন নিরাপত্তা সুবিধা কিছুটা কম পাচ্ছেন গ্রাহকরা। মাল্টিপল ডিভাইসের জন্য বৈশ্বিক মূল্য ৩৫ ডলার এবং ফ্যামিলি প্যাকেজের জন্য প্রয়োজন হবে ৪০ ডলার।

ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস:
সর্বাধিক কার্যকর কম্পিউটার অ্যান্টি ম্যালওয়্যার সুরক্ষা দিয়ে আসছে জনপ্রিয় অ্যান্টিভাইরাস ক্যাসপারস্কি। প্রতিবছর অ্যান্টিভাইরাস পরীক্ষায় তুলনামূলক অধিক রেটিং পেয়ে আসা ভাইরাস থেকে সুরক্ষায় ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাসের নাম বিশ্বজুড়ে। কার্যকর সুরক্ষা, ফুলস্কেল ফোন ও লাইভ চ্যাট সমর্থন, গোপনীয়তা ও কর্মক্ষমতার জন্য অতিরিক্ত স্ক্যানসহ নানা বৈশিষ্ট্য নিয়ে সেরা অ্যান্টিভাইরাসের তালিকায় স্থান করে নিয়েছে সফটওয়্যারটি। ক্যাসপারস্কি সিকিউরিটি ক্লাউড বিনামূল্যে পাওয়া গেলেও এর প্রিমিয়াম ভার্সনটি পেতে গুনতে হবে ৩০ ডলার। ফোনে ব্যবহারের সঙ্গে এটি দেবে লাইভ চ্যাটের মাধ্যমে প্রযুক্তি সহায়তার সুবিধা।

Shamol Bangla Ads

নরটন অ্যান্টিভাইরাস প্লাস
এটি একটি কার্যকর অ্যান্টিভাইরাস। শুধু অ্যান্টিভাইরাস সুরক্ষা নয়, এতে রয়েছে আরও অনেক কিছু। ফায়ারওয়াল, স্প্যাম ফিল্টারিংস, পাসওয়ার্ড ব্যবস্থাপনা, অনলাইন ব্যাকআপসহ এতে অন্তর্ভুক্ত রয়েছে আরও অনেক ফিচার। বার্ষিক সাবস্ট্ক্রিপশন ফি আগের চেয়ে অনেক কমে মাত্র ২০ ডলারে পাওয়া যাচ্ছে।

বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটি
ফ্রি অ্যান্টিভাইরাস হিসেবে বিটডিফেন্ডার ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ফিশিং সাইট এবং ক্ষতিকর ইউআরএলের বিপরীতে সুরক্ষার জন্যও এটি পরীক্ষিত। সাধারণ ব্যবহারকারীদের জন্য বিটডিফেন্ডার কনফিগার করা সহজ। তবে সর্বোচ্চ সুরক্ষার ও অধিক নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটি। পরীক্ষায় সন্তোষজনক ফল দিয়েছে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি। অ্যাকটিভ ডুনট ট্রাক, ব্যাংকিং সুরক্ষার সঙ্গে এটি দিচ্ছে ভিপিএন। অতিরিক্ত সুরক্ষা বৈশিষ্ট্যের জন্য বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস প্লাস পছন্দের তালিকায় শীর্ষ রয়েছে। তিন ডিভাইসের সুরক্ষার জন্য দিতে হবে মাত্র ১৬ ডলার।

ওয়েবরুট সিকিউর অ্যানিহয়ার
অতি দ্রুত স্ক্যান, আকারে ছোট ও র‌্যানসামওয়্যারের ঝুঁকি মোকাবিলায় কার্যকর বৈশিষ্ট্য নিয়ে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি গ্রাহকদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। ওয়েবরুট ভিন্ন কৌশল ব্যবহার করে সম্পূর্ণ সমস্যা এড়াতে সাহায্য করে। প্রোগ্রাম আক্রমণকারীকে নিশ্চিহ্ন করে তার ক্রিয়াগুলোকে বিপরীত দিকে ধাবিত করে। তিন ডিভাইসের সুরক্ষার জন্য এটি কিনতে হবে ৩০ ডলারে।

ম্যালওয়্যারবাইটস প্রিমিয়াম
ক্ষতিকারক ইউআরএল ব্লকিং, দ্রুত স্ক্যান, র‌্যানসামওয়্যার সুরক্ষা, আচরণনির্ভর ঝুঁকি শনাক্তকরণসহ নানা সুবিধাসহ অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি চমৎকার কার্যকরী প্রমাণিত হয়েছে। এটি কম্পিউটার ভাইরাসের বিরুদ্ধে এমন প্রোগ্রাম, যা তাদের কোডকে অন্য প্রোগ্রামে ইনজেকশনের মাধ্যমে ছড়িয়ে দেয়। শুধু ফাইল দেখে ম্যালওয়্যার শনাক্ত করা সম্পূর্ণরূপে অপর্যাপ্ত। তাই এটি আচরণভিত্তিক বিশ্নেষণ করে এবং ম্যালওয়্যারবাইটস প্রিমিয়াম সুরক্ষায় কাজ করে। এই সেবাটি এক ডিভাইসে এক বছরের জন্য গ্রহণ করতে হলে গুনতে হবে ৩০ মার্কিন ডলার।

এসেট এনওডি৩২
পিসির সুরক্ষায় যে কোনো ম্যালওয়্যার সংক্রমণকে নির্মূল করে পরবর্তীতে আক্রমণ প্রতিরোধে সতর্কতা বজায় রাখা অ্যান্টিভাইরাসের প্রধান কাজ। এ ক্ষেত্রে অ্যাসেট এনওডি৩২ অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি সাধারণ সফটওয়্যার থেকে বেশকিছুটা এগিয়ে যায়। হোস্ট ইনটরুশন প্রিভেনশন সিস্টেম, ফার্মওয়্যারের জন্য স্ক্যানার এবং বিস্তৃত ডিভাইস নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে এতে। তবে এটির বেশকিছু উন্নত বৈশিষ্ট্য সাধারণ ব্যবহারকারীর জন্য জটিলতা সৃষ্টি করতে পারে। এক ডিভাইসে এক, দুই ও তিন বছরের জন্য যথাক্রমে পরিশোধ করতে হবে ৪০, ৬০ ও ৭০ ডলার।

সোফোস হোম প্রিমিয়াম
সুবিধাজনক মোবাইল ম্যানেজমেন্ট অ্যাপ, র‌্যানসামওয়্যার, কিলগারসের বিরুদ্ধে কার্যকর এবং দূরবর্তী স্থান থেকে ১০টি পিসি বা ম্যাক পরিচালনায় পারদর্শী সোফোস হোম প্রিমিয়াম অ্যান্টিভাইরাস সফটওয়্যারটিতে ভোক্তারা সোফোস হোম প্রিমিয়ামের আকারে একই হাই-অ্যান্ড অ্যান্টিভাইরাস সুরক্ষা পান। এটি ম্যালওয়্যার সুরক্ষা এবং ক্ষতিকারক ইউআরএল শনাক্তকরণ পরীক্ষায় নিখুঁতভাবে প্রমাণিত হয়েছে। সুবিধার তুলনায় অনেক কমেই মিলবে এটি। বার্ষিক সাবস্ট্ক্রিপশন ফি মাত্র ৪০ ডলার।

টেন্ড মাইক্রো অ্যান্টিভাইরাস+সিকিউরিটি
এটি একটি পূর্ণ স্কেল অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। মাল্টিলেয়ার র‌্যানসামওয়্যার সুরক্ষা, ঝুঁকিপূর্ণ ইউআরএল ব্লকিং, অধিক সুরক্ষিত অনলাইন লেনদেনসহ নানা ফিচারে পিসির সুরক্ষায় এটি হতে পারে পছন্দের অন্যতম অ্যান্টিভাইরাস সফটওয়্যার। প্রত্যেক ব্যবহারকারীকে এক বছরের সুবিধা পেতে গুনতে হবে ৩০ মার্কিন ডলার।

জি-ড্যাটা অ্যান্টিভাইরাস
ব্যাংকিং ট্রোজান, কিলগার, এক্সপ্লেইট, র‌্যানসামওয়্যার এবং স্প্যাম ফিল্টারে কার্যকর ভূমিকা পালন করে জি-ড্যাটার এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার। জার্মান এই প্রতিষ্ঠানটি ইউরোপ-আমেরিকার গ্রাহকদের মাঝে বেশ জনপ্রিয়। দারুণ সহফিচারের এই অ্যান্টিভাইরাসটি এক ডিভাইসে এক বছরের জন্য কিনতে দিতে হবে ৩০ ডলার।

এ ছাড়া পরীক্ষিত সেরা সফটওয়্যারের বাছাইয়ে এগিয়ে আছে এফ-সিকিউর অ্যান্টিভাইরাস, এমসিসফট অ্যান্টিম্যালওয়্যার এবং সাইল্যান্স স্মার্ট অ্যান্টিভাইরাস। সেরা সব অ্যান্টিভাইরাসের বাইরেও সাধারণ নিরাপত্তা ঝুঁকি এড়াতে ইন্টারনেট থেকে বিনামূল্যে নামানো যাবে বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার। পরীক্ষামূলক সংস্করণও পাওয়া যাবে এগুলোর। সব নিরাপত্তার পাশাপাশি ডিভাইস ও ইন্টারনেট নিরাপত্তার জন্যও রয়েছে আলাদা সফটওয়্যার। স্মার্টফোনের জন্যও বাজারে আছে বিভিন্ন অ্যান্টিভাইরাস।

Need Ads
error: কপি হবে না!