ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় মাইক্রোবাস চাপায় স্কুলছাত্রী নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১, ২০১৪ ৭:৪১ অপরাহ্ণ

Road_Accident-254কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় মাইক্রেবাস চাপায় শ্রাবণী (৮) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে এলাকার মিরপুর উপজেলার তেঘরিয়া এলাকার আলী আজমের নাতি। ১ এপ্রিল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া মেহেরপুর সড়কের চারমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার মিরপুর উপজেলার তাঁতীবন্দে আলী আজম তার মেয়ে ও তার নাতী শ্রাবনী মিলে তার আত্মিয়ের বাড়ীতে দাওয়াতে এক অনুষ্ঠানে যাচ্ছিল। চারমাইলে অটোবাইকে থেকে নেমে ভাড়া দেওয়ার সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতিতে আসা মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহানুর শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!