ads

মঙ্গলবার , ৫ আগস্ট ২০১৪ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সুনামগঞ্জের ৪ ডাকাত আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ৫, ২০১৪ ২:০১ অপরাহ্ণ
নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সুনামগঞ্জের ৪ ডাকাত আটক

উত্তম কুমার পাল, নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ উপজেলার ফাদুল্লা গ্রামবাসী গত রবিবার দিবাগত গভীর রাতে ৪ ডাকাতকে আটক করে দেশীয় অস্ত্রসহ আটক করে গতকাল সোমবার সকালে নবীগঞ্জ থানা পুলিশের নিকট সোর্পদ করেছে। তাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা নং ৫,ধারা ৩৯৯/৪০২ দঃবিঃ দায়ের করা হয়েছে। আটককৃত ডাকাত ছালিক মিয়া,মর্তুজ আলী,মইনুল হক ও আব্দুল মুকিদকে পুলিশ কোর্ট হাজতে প্রেরন করেছে।

Shamol Bangla Ads

পুলিশ সুত্রে জানাগেছে, গত রবিবার দিবাগত গভীর রাতে দিকে দক্ষিন সুনামগঞ্জ থানার বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ছালিক মিয়া (৪২),একই গ্রামের ছেরাগ আলীর ছেলে মর্তুজ আলী (৩২),দিরাই থানার ধল কুতুব গ্রামের রহমত উল্লার ছেলে মইনুল হক(৩৫) এবং আব্দুল মালেকের ছেলে আব্দুল মুকিদ (৩৪) একটি ইঞ্চিন চালিত নৌকা নিয়ে কুশিয়ারা নদীতে সন্দেহজনক ভাবে ঘুরা ফেরা করলে গ্রামবাসীর সন্দেহ হয়। পরে ফাদুল্লাহ গ্রামবাসী মিলে নৌকাসহ ৪ ডাকাতকে আটক করেন। এ সময় ডাকাতরা দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লাহ গ্রামের রসিক আলীর বাড়িতে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানায়। গতকাল সোমাবার সকালে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ আটককৃত ডাকাতদের থানায় নিয়ে আসেন। ডাকাতদের ব্যবহৃত রামদা,পিকল,লোহার রড,সাবলসহ একটি ইঞ্চিত চালিত নৌকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নৌকাটি মাধবপুর থানা এলাকা থেকে চুরি করে আনা হয়েছিল বলে জানাগেছে।

নবীআউশকান্দি মামুন কাউন্টারের কর্মচারী ২৬ হাজার টাকা নিয়ে পলায়ন থানায় অভিযোগ

ঢাকা- সিলেট মহা সড়কের ব্যস্থতম এলাকা আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর সংলগ্ন মামুন কাউন্টারের কর্মচারী জায়েদ মিয়া ২৬ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। সরলতার সুযোগ নিয়ে দীঘ ৩ বছর ধরে ওই কাউন্টারে কর্মচারী হিসাবে চাকুরী করে আসছিল নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে ফরিদপুর গ্রামের জায়েদ মিয়া (২১) নামের যুবক। মামুন কাউন্টারের ম্যানাজার আব্দুল মুকিতের সরলতার সুযোগ নিয়ে গত ২৫ জুলাই ঈদের যাত্রীদের বুকিংয়ের ১৮ হাজার টাকা ও ফ্লোক্রিলোডের ৮ হাজার টাকা সহ মোট ২৬ হাজার টাকা নিয়ে গত শুক্রবার রাত ৯টার সময় পালিয়ে গেছে জায়াদ নামের মামুন কাউন্টারের কর্মচারী। এতে নানা ধরনের হয়রানীর শিকার হয়ে গতকাল সোমবার মামুন কাউন্টারের ম্যানাজার আব্দুল মুকিত বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত ডায়রী করেছেন। এ ব্যাপারে আব্দুল মুকিতের সাথে যোগাযোগ করা হলে ঘঁনার সত্যতা পাওয়া যায়।

Shamol Bangla Ads

 

নবীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ কান্দিপাড়া এলাকার নজির মিয়ার ৩ বছরের শিশু পুত্র জাহিদ মিয়া গতকাল সোমবার দুপুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানাগেছে।

জানা যায়,উল্লেখিত সময়ে শিশু জাহিদ খেলা করার সময় বাড়ীর লোকজনের অগোছরে বাড়ির পাশের খালে পড়ে যায়। লোকজন অনেক খোজাঁখুজি করে খাল থেকে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Need Ads
error: কপি হবে না!