ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ : বিজিবি মোতায়েন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ১২:১০ অপরাহ্ণ

Meherpur Aborod Footage 27-11-13মেহের আমজাদ,মেহেরপুর : ১৮ দলের ডাকা গতকাল বুধবারের অবরোধ সফল করতে মেহেরপুরে ভোর থেকে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াত শিবিরের নেতা কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে রাজনগর, বারাদী ও দরবেশপুর, মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর, কেদারগঞ্জ, গৌরিনগর মোড় ও দায়িরাপুর এবং মেহেরপুর-কাথুলি সড়কের কায়েমকাটা মোড়ের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। দুই একটি স্থানে জামায়াত শিবিরের সাথে বিএনপির কর্মীরা যোগ দেয়।
মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন জানিয়েছেন, পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কুষ্টিয়া ৩২ বিজিবি অধিনায়ক মেজর তারিক মাহমুদ সরকারের নেতৃত্বে ৩ প্লাটুন বিজিবি সদস্য বিভিন্ন সড়কে টহল দিচ্ছে। গুরুত্বপুর্ণ স্থান সমুহে পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে অবরোধের কারণে জেলার দূর পাল্লা ও আন্ত:জেলার সব ধরণের পরিবহণ চলাচল বন্ধ রয়েছে।

Need Ads
error: কপি হবে না!