ads

রবিবার , ২১ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের শাস্তি শুরু ২৮ জুলাই -ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২১১
উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের শাস্তি শুরু ২৮ জুলাই -ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তাদের যারা সহযোগিতা করেছেন, এমন ২০০ জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই-বাছাই শেষে আগামী ২৮ জুলাই থেকে তাদের বহিস্কার ও শোকজ নোটিশের কার্যকারিতা শুরু হবে।

২০ জুলাই শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গনমাধ্যম কর্মীদের ওই তথ্য জানান। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যারা উপজেলা নির্বাচনে বিদ্রোহ করেছেন এবং যারা মদদ দিয়েছেন, তাদের ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের বাস্তবায়নও করা হবে। এ নিয়ে যৌথসভায় আলোচনা হয়েছে। দলের বিভাগীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বাধীন টিমগুলোই ওই অভিযোগগুলো দেখবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, এ পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ের অফিসে ২০০টির মতো অভিযোগ জমা পড়েছে। ওই অভিযোগগুলো স্ব-স্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের দিয়ে দেওয়া হচ্ছে। কারণ, কোনো কোনো অভিযোগ ব্যক্তিগত শত্রুতায় অনেক সময় দিয়ে থাকতে পারেন। কাজেই দায়িত্বপ্রাপ্ত নেতারা বিষয়গুলো দেখার দায়িত্ব পালন করবেন ২৭ জুলাই পর্যন্ত। ২৮ জুলাই থেকে বিভাগীয় টিমের সিদ্ধান্ত অনুযায়ী শাস্তি প্রক্রিয়া বাস্তবায়নে যাব।

Shamol Bangla Ads

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, যেগুলো অভিযোগ আকারে এসেছে বা আসবে- সেগুলো স্ব-স্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা যাচাই-বাছাই করবেন। কোনো কোনো অভিযোগ বাদও যেতে পারে। আর শাস্তির ধরন হতে পারে কাউকে শোকজ এবং কাউকে কাউকে সাসপেন্ড করে শোকজ। আবার কাউকে কারণ দর্শাতে বলা হবে।

তিনি আরও বলেন, যারা জাতীয় নির্বাচনে বিদ্রোহ করেছেন, ধরে নিতে পারেন আগামী নির্বাচনে তাদের মনোনয়ন পাওয়ার বিষয়টি গ্রহণযোগ্য হবে না। শাস্তি কেবল দল থেকে বহিস্কার করলে হয় এমনটা নয়, দলের শাস্তি অন্যভাবেও দেওয়া যায়।
যৌথসভায় শোকাবহ আগস্ট মাসে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর শাখার মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। এছাড়া অক্টোবরে অনুষ্ঠেয় দলের ২১তম জাতীয় সম্মেলনের প্রস্তুতির বিষয়েও সভায় আলোচনা হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন আবদুর রহমান, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, হাবিবুর রহমান সিরাজ, ড. আবদুস সোবহান গোলাপ, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দীসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামী নির্বাচনের আগে দারিদ্র্যতা ১০ শতাংশে নেমে আসবে… পরবর্তী সংবাদ প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads