জাহাঙ্গীর আলম তালুকদার,নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরে নালিতাবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইব্রাহিম (১১) নামে এক শিশুর মূত্যু হয়েছে । ৯ নভেম্বর শনিবার বার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটেছে। ইব্রাহীম নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের দঃ রানীগাওঁ গ্রামের মোঃ সামছুল আলমের পুত্র

মৃত্যের পারিবারিক সূত্রে জানা গেছে ,দুপুরে নিজের বসত ঘরের বেড়ার টিন বিদ্যুৎদায়িত হয়।এ সময় শিশু ইব্রাহীম এটি না জেনে ঘরের বেড়ার টিনে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রায়না শ্যামল বাংলাকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।




