মনিবুর রহমান চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল ইসলাম ছিরি এর সভাপতিত্বে আলোচনা সভায় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি নওগাঁ-২ এর সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান। প্রধান অতিথি এসময় দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্দলীয় নিরপেÿ তত্বাবধায়ক সরকারের দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নজিপুর পৌর মেয়র আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক ছাদেকুল ইসলাম বারী, উপজেলা যুব দলের সভাপতি মাটিন্দর ইউপি চেয়ারম্যান আব্দুলস্না আল ফারম্নক, পৌর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারন সম্পাদক আবু সুফিয়ান, পৌর যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম রিচার্ড, সাধারন সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন, পত্নীতলা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, আমাইড় ইউপি চেয়ারম্যান রকিব উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।




