ads

মঙ্গলবার , ২২ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ নগরীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

খবর টি পড়েছেন : ১৮০
ময়মনসিংহ নগরীর অবৈধ স্থাপনা উচ্ছেদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক পৌর মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র নির্দেশে গতকাল নগরীর মালগুদাম ও পাটগুদাম ব্রীজমোড়ের অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন (উপ-সচিব) জানান, সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইকরামুল হক টিটু’র নির্দেশে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান শুরু হয়। নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় ও স্টেশন রোডের মালগুদাম এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৩৯টি দোকানপাট, অবৈধ পাবলিক টয়লেট, ড্রেনেজ ব্যবসা বন্ধ করে বিভিন্ন অবৈধ স্থাপনা বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এতে কর্পোরেশনের জায়গা অবৈধভাবে দখলমুক্ত করা হয়। অভিযানে সহযোগিতা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, সচিব আব্দুল হালিম, সহকারী প্রকৌশলী জহুরুল হক, উপ-সহকারী প্রকৌশলী আজহারুল ইসলাম ও স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদার প্রমূখ।
অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন দোকানপাটসহ সিটি কর্পোরেশনের উদ্যোগে অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সৈয়দ আশরাফের আসনে নির্বাচন ২৮ ফেব্রুয়ারি পরবর্তী সংবাদ লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ নিহত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads