ads

সোমবার , ২৪ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৮ ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে শুক্রবার

খবর টি পড়েছেন : ২৫৬
৮ ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে শুক্রবার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে আগামী শুক্রবার আট ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে সংস্থাটি। বিএসসিসিএল জানায়, কক্সবাজার সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়নকাজের জন্য ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূগর্ভস্থ কেবলের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ কেবল রুট স্থাপনের কাজ শেষ হয়েছে।

Shamol Bangla Ads

নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার কেবলের সঙ্গে ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেবলের সংযোগ দেওয়া হবে। এছাড়া ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেবলের মাধ্যমে টার্মিনেটেড সার্কিটগুলো নতুন ভূগর্ভস্থ কেবলে (বিচ ম্যানহোল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন) স্থানান্তর করা হবে।
বিজ্ঞপ্তিতে এও বলা হয়, এই কাজ হবে আগামী শুক্রবার (২৮ মে) বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ের মধ্যে। এসময় সাবমেরিন কেবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে। যদিও এ সময়ে দ্বিতীয় সাবমেরিন কেবল ও আইটিসি সার্কিটগুলো চালু থাকবে। এরপরও ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে যে পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার করা হয়, তার প্রায় অর্ধেক সরবরাহ করা হয় দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত… পরবর্তী সংবাদ জাতীয় কবি কাজী নজরুলের ১২২তম জন্মবার্ষিকী আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads