ads

মঙ্গলবার , ২৩ জুন ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম নালিতাবাড়ীর আল রাফী, চতুর্থ তাসনিম

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ২৩, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার ৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আল রাফী। একই প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেছেন একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাসনিম জামিল।

Shamol Bangla Ads

আল রাফী নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার দারুত তাকওয়া মডেল মাদ্রাসার শিক্ষার্থী। তাঁর বাড়ি উপজেলার যোগানিয়া গ্রামে। তাঁর পিতার নাম আযাহার।

Shamol Bangla Ads

এদিকে একই মাদ্রাসার শিক্ষার্থী তাসনিম জামিল জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন করেছেন। তাঁর বাড়ি উপজেলার তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকায়। তাঁর পিতার নাম নুরুল আমিন।

দারুত তাকওয়া মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা ত্বহা হুসাইন মাদানী বলেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। আমরা যেমন চেষ্টা করেছি, তার চেয়েও বেশি মেহনত করেছে আল রাফী ও তাসনিম জামিল। এ কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

দুই শিক্ষার্থীর এ সাফল্যে মাদ্রাসা, পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। পরে ২৩ জুন মঙ্গলবার রাতে তাঁরা নালিতাবাড়ী ফিরে এলে তাঁদেরকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয়রা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!