ads

সোমবার , ২৩ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার

খবর টি পড়েছেন : ৭৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় চেকপোস্ট বসিয়ে ভারতীয় মদসহ শাহিন আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ২২ নভেম্বর রবিবার রাতে উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন আলম ঢাকা জেলার সাভার থানার বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে এক যুবক রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই ব্যাগ ভর্তি ভারতীয় মদের বোতল নিয়ে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ ধাওয়া শুরু করে। একপর্যায়ে নালিতাবাড়ীর সীমানা ছাড়িয়ে নকলা বাইপাসে পৌছালে নালিতাবাড়ী থানা পুলিশ নকলা থানা পুলিশকে অবহিত করে। পরে নকলা থানা পুলিশ গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলযোগে আসা শাহিন আলমের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪ বোতল মদ উদ্ধার করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে কৃষক খুনের… পরবর্তী সংবাদ শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads