ads

বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি

খবর টি পড়েছেন : ৪০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে জোরালো ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট বসানোর পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। ১১ নভেম্বর বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি জানান, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর নজর রাখা হচ্ছে।

আকতার হোসেন বলেন, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে ডিএমপির এ তৎপরতা অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে… পরবর্তী সংবাদ বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads