ads

মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের রৌহা বিল এলাকা থেকে ২১টি পাখি ও ১৫০ মিটার পাখি শিকারের জাল উদ্ধার

খবর টি পড়েছেন : ১২৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলার পৌরসভা ও পাকুরিয়া ইউনিয়নের বিস্তীর্ন এলাকাজুড়ে অবস্থিত রৌহা বিল এলাকা থেকে রাঙাচ্যাগা, পাতিচ্যাগা, বাটানসহ আবাসিক ও পরিযায়ী ২১টি বিভিন্ন প্রজাতির পাখি ও পাখি ধরার ১৫০ মিটার জালসহ ২ পাখি শিকারীকে আটক করা হয়েছে। ২ নভেম্বর সোমবার সন্ধ্যায় বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পদকপ্রাপ্ত সংগঠন শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সদস্যরা পাখি পর্যবেক্ষণের জন্য ওই এলাকায় গেলে জাল, ধৃতপাখিসহ দুই শিকারীকে আটক করে।

Shamol Bangla Ads

এলাকাবাসীরা জানান, ধৃতব্যক্তিদের পেশাই হচ্ছে পাখি শিকার ও বিক্রী করা। তাদের বারংবার নিষেধ করা স্বত্তেও তারা প্রায়শ পাখি ধরে গোপনে বিভিন্ন জনের কাছে বিক্রী করে। তারা আরো জানান, সন্ধ্যার দিকে শিকারীরা খালে, বিলে পাখিদের যাতায়াতের পথে জাল পেড়ে রাখে। সন্ধ্যায় এবং খুব ভোরে পাখিরা খাবারের সন্ধানে বের হয়ে জালে আটকা পড়ে।

এ ব্যাপারে সংগঠনের সদস্যগণ জানান, তারা সোমবার সন্ধ্যায় পাখি পর্যবেক্ষণে রৌহা বিলে গিয়ে সদর উপজেলার চান্দের নগর গ্রামের দুই পাখি শিকারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার জন্য উদ্যোগ নেন। পরে গ্রামবাসীদের অনুরোধে, শিকারীদের বয়স বিবেচনা এবং ভবিষ্যতে আর পাখি শিকার করবে না এই শর্তে তাদের ছেড়ে দেয়া হয়। পরে আটককৃত ১৫০ মিটার পাখি ধরার জাল পুড়িয়ে দেয় স্থানীয়রা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘অনৈতিক কাজের টাকা নিয়ে মনোমালিন্যে ঢাকায় খুন হয়… পরবর্তী সংবাদ শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক, হাসপাতালে ভর্তি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads