ads

রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ | ১৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর : সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ

সৌদি আরবে ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৮ অক্টোবর রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদির রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র ওই তথ্য নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

সূত্র জানায়, ডেকে এনে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে সৌদি রাষ্ট্রদূতের কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য নিশ্চিত করে। মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন- নজরুল ইসলাম ও সিথি আখতার।

Shamol Bangla Ads

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কাজে লিপ্ত থাকার অভিযোগে সৌদি নিরাপত্তাবাহিনী তাদের গ্রেপ্তার করেছিল।

গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্ত শেষে ওই দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে আদালতে পাঠানো হয়। শরিয়াহ আইনের অধীনে ‘তাআজির’ অর্থাৎ বিচারকের স্বেচ্ছাধীন শাস্তির বিধানে আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এ ঘটনায় বাংলাদেশে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে অপরাধী হলেও ওই দুই ব্যক্তির নিজের দেশকে (বাংলাদেশ) না জানানো এবং আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী নিয়োগ বা কোনো সুযোগ না দেওয়ার সমালোচনা করছেন সাধারণ মানুষ। আবার এক্ষেত্রে বাংলাদেশ সরকারের ভূমিকা কী, ঘটনা জানার পর তারা কী করছে- এসব প্রশ্নও উঠেছে।

Need Ads