ads

শনিবার , ১৭ অক্টোবর ২০২৬ | ১৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপূজায় টানা ৯ দিন বন্ধ নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
অক্টোবর ১৭, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর টানা ৯ দিন বন্ধ থাকবে। এ সময় বন্দরের আমদানি-রপ্তানি, পণ্য ওঠানো-নামানোসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে চালু থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট। ফলে বৈধ পাসপোর্টধারীরা ভারত-বাংলাদেশে যাতায়াত করতে পারবেন।

Shamol Bangla Ads

নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ভারত ও বাংলাদেশের বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী এবং আমদানি-রপ্তানিকারক সমিতির যৌথ সিদ্ধান্তে দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, এ সময় বন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য ওঠানো-নামানোসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬ অক্টোবর সোমবার থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে।

Shamol Bangla Ads

মোস্তাফিজুর রহমান মুকুল আরও জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে।এ সময় প্রতিদিন বৈধ পাসপোর্টধারীরা এই চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads