ads

রবিবার , ২৩ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কমলগঞ্জ উপজেলা নির্বাচনে ভোট চলাকালে ভোট কিনতে গিয়ে ছাত্রদল নেতা আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৩, ২০১৪ ১:১৬ অপরাহ্ণ
কমলগঞ্জ উপজেলা নির্বাচনে ভোট চলাকালে ভোট কিনতে গিয়ে ছাত্রদল নেতা আটক

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কিনতে গিয়ে রহিমপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শিমুল আহমদ(২৬) কে আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

রোববার সকাল ১১টার দিকে রহিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। শিমুল আহমদ রহিমপুর ইউনিয়নের মৃত হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামীম আহমদ চৌধুরীর (মোটর সাইকেল) প্রতিকের নামে ভোট চলাকালিন অবস্থায় শিমুল ভোটারদের মধ্যে টাকা বিলি করছিল এ অভিযোগে পুলিশ থাকে আটক করে।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) চম্বক দাম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ ২৩ মার্চ কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্টিত হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!