ads

রবিবার , ১৩ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রমিকরা কাজে না ফিরলে গার্মেন্টস বন্ধের হুশিয়ারি

খবর টি পড়েছেন : ১৪৭
শ্রমিকরা কাজে না ফিরলে গার্মেন্টস বন্ধের হুশিয়ারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পোশাক শ্রমিকরা যদি সোমবার থেকে কাজে না ফিরে তাহলে মজুরি তো পাবেই না, বরং ওইসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে বিজিএমইএ। ১৩ জানুয়ারি রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান।
বিজিএমইএ সভাপতি শ্রমিকদের উদ্দেশে বলেন, আপনারা কর্মস্থলে ফিরে যান, উৎপাদন কাজে অংশ নেন। আর যদি সোমবার থেকে কাজ না করেন, তাহলে আপনাদেরকে কোনো মজুরি প্রদান করা হবে না এবং ওই কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সংসদ সদস্য সালাম মুর্শেদিসহ বিজিএমইএ’র নেতারা ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ এবারও বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads