ads

মঙ্গলবার , ১৯ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গজল শিল্পী ভূপিন্দর সিং আর নেই

খবর টি পড়েছেন : ২৮০
গজল শিল্পী ভূপিন্দর সিং আর নেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বলিউডের গজল সম্রাট নামে খ্যাত ভূপিন্দর সিং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ১৮ জুলাই সোমবার ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভূপিন্দর সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে এই শোক প্রকাশ করেছেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ শিল্পী। একাধিকবার মূত্রনালীর সংক্রমণে ভুগেছেন। তিনি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন। গায়কের স্ত্রী মিতালী সিং গণমাধ্যমকে বলেন, বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। একাধিকবার মূত্রনালির সংক্রমণে ভুগেছেন। করোনায় আক্রান্ত হয়ে সোমবার বিকেলে মুম্বাইয়ে একটি হাসপাতালে মারা যান তিনি।

জানা যায়, হিন্দি ও বাংলা ভাষায় অজস্র গান গেয়েছেন ভূপিন্দর সিং। বলিউডে তার বিখ্যাত গানগুলির মধ্যে রয়েছে, ‘এক অকেলা ইস শহর মে’, ‘নাম গুম যায়েগা’, ‘দিল ঢুন্ডতা হ্যাঁয় ফির ওয়াহি’ ইত্যাদি।

Shamol Bangla Ads

মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ ছবিতে ভূপিন্দরের গাওয়া, ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ আজও এই প্রজন্মের মুখেমুখে শোনা যায়। ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গানগুলো শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট সংগীতশিল্পী পঙ্কজ উধাস। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভূপিন্দরজি আমার বড় দাদা ছিলেন। ওঁর গায়ন রীতি, কণ্ঠস্বর সবার থেকে আলাদা। ফের সংগীত দুনিয়া অভিভাবকহীন হলো। ফের দেশ তার আরো এক কৃতী সন্তানকে হারাল।’

নরেন্দ্র মোদি লেখেন, ‘শ্রী ভূপিন্দর সিং জি-র প্রয়াণে গভীর ভাবে শোকাহত। বহু দশক ধরে উনি আমাদের স্মরণীয় সব গান উপহার দিয়েছেন। তার সুরের জাদু বহু মানুষকে আবেগতাড়িত করেছিল। এই খারাপ সময়ে আমি মানসিকভাবে তার পরিবারের এবং অনুরাগীদের পাশে আছি। ওম শান্তি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ সানাইকে দেখতে শ্বশুরবাড়িতে প্রতিদিন শত শত মানুষের ভিড়