ads

রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত-শ্রীলঙ্কা ফাইনালে যত রেকর্ড

খবর টি পড়েছেন : ৫৪৪
ভারত-শ্রীলঙ্কা ফাইনালে যত রেকর্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এশিয়া কাপের ১০০ ওভারের ফাইনাল ২১.৩ ওভারে শেষ করে দিয়েছে ভারত। প্রথমে ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে শ্রীলঙ্কাকে অলআউটের লজ্জায় ডুবিয়েছে। এরপর ৬.১ ওভারে তুলে নিয়েছে ১০ উইকেটের জয়। ব্যাটে-বলে লঙ্কানদের বিধ্বস্ত করে ভারতের এশিয়া কাপের শিরোপা জেতা ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ড।

Shamol Bangla Ads

ভারত-শ্রীলঙ্কার ম্যাচটি ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন বলে শেষ হওয়া ম্যাচ। এর আগে ২০২০ সালে নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে ম্যাচ ১০৪ বলে শেষ হয়েছিল। যা বিশ্ব রেকর্ড।

দুইয়ে আছে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ২০০১ সালের ম্যাচটি। সেবার ১২০ বলে ম্যাচ শেষ হয়েছিল। এবার ভারত-শ্রীলঙ্কার ম্যাচটি শেষ হলো ১২৯ বলে। এর আগে শ্রীলঙ্কা ২০১২ সালে ৪৩ রানে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়ে ১৪০ বলের মধ্যে ম্যাচ হেরেছিল।

Shamol Bangla Ads

ওয়ানডে ক্রিকেটে যেকোন ধরনের আন্তর্জাতিক ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড এটি। ভারত ২৬৩ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে। এর আগে ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২২৬ বল হাতে রেখে জিতেছিল অস্ট্রেলিয়া। ১৯৯৯ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া ১৭৯ বল হাতে রেখে জয়ের কীর্তি গড়েছিল।

বলের হিসেবে এটি ভারতের সবচেয়ে বড় ওয়ানডে জয়। এর আগে ২০০১ সালে ব্লুমফন্টেইনে কেনিয়ার বিপক্ষে ২৩১ বল হাতে রেখে জিতেছিল ভারত। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল ২১১ বল হাতে রেখে। এছাড়া ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ২০২২ সালে ১৮৮ বল হাতে রেখে জয় তুলে নিয়েছিল মেন ইন ব্লুজরা।

যেকোন আন্তর্জাতিক ওয়ানডে ফাইনালে ১০ উইকেটে জয়ের এটি তৃতীয় ঘটনা। এর আগে ১৯৯৮ সালে কোকা কোলা চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৭ রানের লক্ষ্যে নেমে ১০ উইকেটে জিতেছিল ভারত। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে ভিবি সিরিজের ফাইনালে ১১৮ রান কোন উইকেট না হারিয়ে তাড়া করেছিল অস্ট্রেলিয়া। এবার এশিয়া কাপের ফাইনালে ৫১ রান তাড়া করলো ভারত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লঙ্কানদের বিধ্বস্ত করে এশিয়ার চ্যাম্পিয়ন ভারত পরবর্তী সংবাদ ঢাবিতে পড়ার স্বপ্নপূরণ তাওহিদের