ads

রবিবার , ৪ অক্টোবর ২০২৬ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ৪, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। ৪ অক্টোবর রবিবার বিকেলে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে।

Shamol Bangla Ads

একইসঙ্গে অটোগ্যাসের লিটারপ্রতি মূল্য মূসকসহ ৭৩ টাকা ০৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে।

সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের।

Shamol Bangla Ads

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads