ads

বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬ | ১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ

শেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ফ্রিল্যান্সিং’ এর ৮ম ব্যাচ এবং ‘এআই’ প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে শহরের নাগপাড়াস্থ ই-লার্নিং অ্যান্ড আর্নিং কার্যালয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি ওই প্রশিক্ষণ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

Shamol Bangla Ads

ওইসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেন ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম সংযুক্ত ছিলেন।

এদিকে শেরপুর জেলা কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, ই-লার্নিং অ্যান্ড আর্নিং এর কো-অর্ডিনেটর রাকিবুল হাসান রাসেল, লার্নিং অ্যান্ড আর্নিং এর ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক মো. শাহরিয়ার, সিফাতুজ্জামান সিফাত এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ফ্রিল্যান্সিংয়ে ৭৫ জনকে ৩ মাস মেয়াদী এবং এআই প্রকল্পে ২৫ জনকে দুই মাস মেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads