ads

বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর মডেল গার্লস কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ

শেরপুর মডেল গার্লস ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ. জ. ম. রেজাউল করিম খান।

Shamol Bangla Ads

কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিএনপি নেতা আলহাজ্ব হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ, সহকারী অধ্যাপক তপন সারোয়ার, মামুনুর রশিদ আকন্দসহ কলেজের নতুন ও পুরোনো শিক্ষার্থীরা।

বক্তারা নতুন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

Shamol Bangla Ads

পরে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। প্রাণবন্ত এ আয়োজনের মধ্য দিয়ে কলেজে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

Need Ads