মো: খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : বড়লেখায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্থরের নাম ফলক শুক্রবার রাতে কে বা কাহারা ভেঙ্গে ফেলেছে। বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকট এবাদুর রহমান চৌধুরী বিগত ২০০৬ সালের ১৭ অক্টোবর বড়লেখা উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যবর্তী সিএন্ডবি সড়ক সংলগ্ন স্থানে এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। সরকার পরিবর্তনের কারনে নির্মান কাজ বাস্তবায়িত হয়নি। অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী ভিত্তিপ্রস্থর ও নামফলক ভেঙ্গে ফেলার জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করেছেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য শাহাব উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই।




