শেরপুরের শ্রীবরদীতে কালোবাজারে সার বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার আটক ও জরিমানা করা হয়।

জানা গেছে, ১৩ সেপ্টম্বর রবিবার বিকালে দুইটি ভ্যানগাড়িতে ১৭ বস্ত সরকারি সার কালোবাজারে বিক্রি করে মেসার্স রোকসানা এন্টার প্রাইজের মালিক মো. মাজহারুল ইসলাম ও ১টি ভ্যানগাড়ি ৭ বস্তা সরকারি সার বিক্রি করে মেসার্স ভাই ভাই এন্টার প্রাইজ শ্রী সেতু সাহা। পরে সারগুলো ভেলুয়া ইউনিয়নের শিমুলচড়া এলাকায় পৌছলে এলাকাবাসী আটক করে। স্থানীয়রা উপজেলা কৃষি অধিদপ্তর ও উপজেলা প্রশাসনকে সংবাদ দিলে সারগুলো আটক করে ভ্রাম্যমান্য অভিযান চালানো হয়।
অভিযানে মেসার্স রোকনাসা এন্টার প্রাইজের মালিক মো. মাজহারুল ইসলামকে ১০ হাজার ও মেসার্স ভাই ভাই এন্টার প্রাইজের মালিক শ্রী সেতু সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: হাসিব উল আহসান।




