ads

বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে চোরাই বালু পরিবহনের সময় মাহিন্দ্র উল্টে চালক নিহত

খবর টি পড়েছেন : ২৪৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই বালু পরিবহনের সময় মাহিন্দ্র উল্টে মিজান মিয়া (২০) নামে এক চালক নিহত হয়েছেন। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া পাঁচ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মরহুম কুটন মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো মিজান মিয়া একটি মাহিন্দ্র নিয়ে বাকাকুড়া এলাকায় চোরাই বালু পরিবহনের জন্য যান। বালু বোঝাই করে গাড়িটি নিয়ে যাওয়ার সময় উঁচু-নিচু ও দুর্গম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে চালক মিজান মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আগামী তিন মাসের সারের মজুত রয়েছে :… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads