ads

মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার ও কুইজ অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ১, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার ও মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ওই আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফাহাদ রহমান।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের স্বেচ্ছাসেবকেরা বক্তব্য দেন। সংগঠনের কো-চেয়ারম্যান জোবায়ের আহমেদ জয় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের পরিবার ও সমাজের অন্যদের সচেতন করার আহ্বান জানান। সংগঠনের নারী সদস্য ফারিয়া জেবা বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত সামাজিক উদ্যোগ জরুরি।

Shamol Bangla Ads

আলোচনায় ফাহাদ রহমান ডেঙ্গুর কারণ, লক্ষণ, বিস্তার, প্রতিরোধ ও আক্রান্ত হলে করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পরে সেমিনারে আলোচিত বিষয় নিয়ে মুক্ত কুইজ অনুষ্ঠিত হয়। প্রথম পাঁচজন বিজয়ীর হাতে শিক্ষা উপকরণ ও একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও সংগঠনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

Need Ads